৩০ জন মেডিক্যাল অফিসার সংযুক্তির নির্দেশ
নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০১ , ০৭:৩০ পিএম
ছবি: ইন্টারনেট
গত ২৪ঘণ্টায় সারা দেশে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ১৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে মোট আক্রান্ত সদস্যের সংখ্যা দাড়াল ৬৭৭জন। বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত সদস্যের সংখ্যা ছিল ৫৩৬। এ সময় করোনায় আক্রান্ত হয়ে চার পুলিশের মৃত্যু হয়। এ পর্যন্ত যে চারজন মারা গেছেন, তারা সবাই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, আজ শুক্রবার (১মে) দুপুরে পর্যন্ত সারা দেশে পুলিশের ১হাজার ১৫৪ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আইসোলেশনে আছেন ১৭৪ জন। আর করোনায় আক্রান্ত ৫২ জন পুলিশ সদস্যকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, করোনায় আক্রান্ত ইউনিটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগরীতে। সেখানে প্রতিদিনই কেউ না কেউ সংক্রমিত হচ্ছেন।
এদিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জরুরি ভিত্তিতে ৩০ জন মেডিক্যাল অফিসার সংযুক্তির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরকে এই নির্দেশ দেওয়া হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.