চট্টগ্রাম কারাগারে বিদেশি ফুটবলারের মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০১ , ০৫:৩৬ পিএম

চট্টগ্রাম কারাগারে বিদেশি ফুটবলারের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম কারাগারে বন্দি থাকা ফ্রাংক এন তিম থাম (৪০) নামে এক বিদেশি ফটবলারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তিম থাম ঘানার নাগরিক। তিনি বাংলাদেশে ঢাকায় একটি ক্লাবের হয়ে ফুটবল খেলতেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন বলেন,ঘানার নাগরিক ফ্রাংক এন তিম মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন। গত বুধবার অসুস্থতা বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও বলেন, ফ্রাংক এন তিম থামের সামান্য জ্বর ও কাশি ছিল। তার মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা সেফটিক শক বলে জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে নগরের বাকলিয়া থানা পুলিশের হাতে এক সঙ্গীসহ গ্রেফতার হন। এরপর ৪ জানুয়ারি থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক আইনে মামলা রয়েছে।