নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০১ , ০৪:১৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে অপহরণের পর এক যুবককে রোহিঙ্গা সন্ত্রাসীরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার মৃতদেহটি মৌলভী আবুল কাছিমের ছেলে আকতারুল্লাহের (২৪) বলে পুলিশ নিশ্চিত করেছে।
টেকনাফ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা আকতারুল্লাহসহ ৩ জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল। পুলিশ বাকি অপহৃতদের উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে হোয়াইক্যং মিনাবাজার পশ্চিম ঘোনার ক্ষেতখামার থেকে সশস্ত্র রোহিঙ্গারা পাহাড় থেকে নেমে এসে ৩ জন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর একজনের মরদেহ উদ্ধার হলো। বাকি দুজনের এখনও খোঁজ মেলেনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.