ক‌রোনা আক্রান্ত ফ‌টিকছ‌ড়ির সেই চি‌কিৎসক এখন সুস্থ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০১ , ০৩:১২ পিএম

ক‌রোনা আক্রান্ত ফ‌টিকছ‌ড়ির সেই চি‌কিৎসক এখন সুস্থ ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরছেন ফটিকছড়ি উপজেলার চিকিৎসক আবুল বাসেত (২৯)। মাত্র ৮ দিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তিনি।

আজ শুক্রবার (১ মে) বিকেলে তাকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার (আবাসিক) ডা. জামাল মোস্তফা।

তিনি জানান, এর মধ্যে দুইবার ওই চিকিৎসকের করোনা পরীক্ষা করা হয়। দুইবারই নেগেটিভ আসে। গতকাল বৃহস্পতিবার শেষ পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হবে জানান তিনি।