নতুন আক্রান্ত ৫৭১; মারা গেছেন ২জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০১ , ০২:৩৯ পিএম

নতুন আক্রান্ত ৫৭১; মারা গেছেন ২জন ছবি: সিটিজেন নিউজ

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৭১ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৮ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। এদিকে আরও ১৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৭৪ জন সুস্থ হলেন।

আজ শুক্রবার (১মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।