বন্দুকযুদ্ধে ২রোহিঙ্গা নিহত; অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০১ , ০১:৪৯ পিএম

বন্দুকযুদ্ধে ২রোহিঙ্গা নিহত; অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার (১মে) ভোররাতে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬-এ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-১৫) সদস্যদের সাথে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমানের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বন্দুকযুদ্ধে নিহতরা হলেন- হাকিম (৩৫) ও রশিদ (৩০)।

র‌্যাবের দাবি, নিহত দু’জন রোহিঙ্গা ডাকাত জাকির গ্রুপের সদস্য।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সিটিজেন নিউজকে জানান, শুক্রবার ভোররাতে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬-এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। এ ঘটনায় ২রোহিঙ্গা নিহত হয়েছে।

তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থল থেকে ১৩টি দেশিয় তৈরী অস্ত্র ও ২৮ রাউন্ড গুলি ও ২টি ধারালো দা উদ্ধার করা হয়।