নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০১ , ০১:২১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন আরও একজন পুলিশ সদস্য (এসবি) শাখার এসআই নাজির উদ্দিন। এ নিয়ে করোনায় মারা গেলেন পুলিশের ৪ সদস্য।
গত ২৫ এপ্রিল তার করোনা পজেটিভ ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১ মে) সকালে মৃত্যুবরণ করেন।
মরহুমের প্রথম জানাজা সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়। পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের চার সদস্য দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। পুলিশ সদর দফতরের হিসাবে ৩০ এপ্রিল পর্যন্ত পুলিশের ৪১৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.