নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-৩০ , ০৯:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের ১জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় মোট ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১টি নমুনা পজিটিভ হয়েছে। ওই একজন দামপাড়া পুলিশলাইন্স এর ২৮ বছর বয়সী পুলিশ সদস্য। এনিয়ে চট্টগ্রামে ১০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।
এর আগে গতকাল বুধবার (২৯ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ।
তিনি বলেন, এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হলেন ১৬ জন। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৫ জন ইতিমধ্যে মারা গেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.