মুহাম্মদ মোবারক আলী
আপডেট: ২০২০-০৪-৩০ , ০৭:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ১হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০এপ্রিল)বিকাল ৪টার সময় গুমানমর্দ্দন ইউনিয়নের পেশকারহাট এলাকায় হালদা নদীতে মাছ শিকারের জন্য বসানো এ জাল জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন এর নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিনা করি। নদী থেকে ১হাজার মিটার জাল জব্দ করি।
তিনি আরও জানানা, যখন মা মাছ ডিম ছাড়ার সময় হয়েছে তখনি এ মাছ খেকোদের থেকে রক্ষা করতে প্রশাসন বিভিন্ন অভিনব পদ্ধতি নিয়েছে। যার কারনে জাল দেয়া মাত্র প্রশাসন অভিযান চালিয়ে জব্দ করতে সক্ষম হয়।ডিম ছাড়ার মৌসুমে মা মাছ নিধনকারীদের আইনের আওতায় আনা হবে ও অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় হাটহাজারী থানা পুলিশ সদস্যরা ও গুমান মর্দন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.