নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-৩০ , ০৭:১৩ পিএম
ছবি: ইন্টারনেট
ভারতে আটকে পড়া বাংলাদেশি ১৬৪ যাত্রী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারা। এসব যাত্রীদের অনেকেই চেন্নাই, ভেলোর ও বেঙ্গালুরুসহ দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নয়া দিল্লিস্থ বাংলাদেশি হাইকমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়া দিল্লি, মুম্বাই ও কলকাতার বাংলাদেশ মিশনগুলোর ব্যবস্থাপনায় আগামী এক সপ্তাহে কলকাতা (০১ ও ০৩ মে), দিল্লি (০২ ও ০৫ মে), মুম্বাই (০৩ মে) এবং চেন্নাই (৩০ এপ্রিল, ০১ মে ও ০২ মে) থেকে মোট আটটি বিশেষ ফ্লাইটে সহস্রাধিক বাংলাদেশি দেশে ফেরার কথা রয়েছে। চেন্নাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স ও অন্যান্য শহর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসব ফ্লাইটগুলো পরিচালনা করছে।
এতে বলা হয়েছে, চিকিৎসাধীন রোগী ও বিশেষ পরিস্থিতিতে আটকে পড়াদের জন্য মানবিক কারণে ভারতীয় কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সরকার ঘোষিত লকডাউন আগামী ০৩ মে শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজ্য এই সময়সীমা বৃদ্ধির জন্য প্রস্তাব করেছেন। ফলে বিমান, রেল ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিলম্ব হতে পারে। তাই যেসব যাত্রী বিভিন্ন কারণে সড়কপথে দেশে ফিরতে চান, তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছানোর অনুমতির জন্য বাংলাদেশ হাইকমিশন ভারত সরকারের সঙ্গে আলোচনা করেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.