নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-৩০ , ০৫:২৪ পিএম
ছবি: ইন্টারনেট
করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কিটের সক্ষমতা পরীক্ষা করা হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি জানান, গতকাল বুধবার (২৯ এপ্রিল) এ অনুমতি দিয়ে চিঠি লেখে ওষুধ প্রশাসন। আজ বৃহস্পতিবার সেই চিঠি পেয়েছে বিএমএসএসইউ ও গণস্বাস্থ্য কেন্দ্র।
ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ওষুধ প্রশাসন গবেষণার জন্য অনুমতি দিয়েছে। ওষুধ প্রশাসন গতকাল বিএমএসএসইউকে চিঠি লিখেছে, আজকে তারা পেয়েছে। আমরাও আজ পেয়েছি চিঠি। আমরা চাচ্ছিলাম যে, দুই লাইনের একটা চিঠি দেন, ফাইনালি তারা ব্যুরোক্রেসি (আমলাতান্ত্রিকতা) বাদ দিয়ে চিঠি দিয়েছে।
আগামী শনিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে আলোচনায় বসবে গণস্বাস্থ্য কেন্দ্র।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.