নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-৩০ , ০৩:৩৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নতুন কোন করোনা রোগী না পাওয়ায় চট্টগ্রামের ১৩টি ভবন ও ১টি কলোনী লকডাউন মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর দামপাড়া ১ নম্বর গলি, আকবরশাহ থানাধীন গুলপাহাড়, কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গিবাজার ও পাহাড়তলী থানাধীন শাফলা আবাসিক এলাকায় এ লকডাউন মুক্ত করা হয়েছে।
সিটিএসবির উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ সাংবাদিকদের বলেন, ১৪ দিন কোয়ারেন্টিন শেষ হওয়ায় সম্প্রতি চারটি এলাকার ১৩টি ভবন ও একটি কলোনী লকডাউন মুক্ত করা হয়েছে। কারণ ভবনগুলো ও কলোনীটিতে নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি এবং কারও মধ্যে কোনো ধরণের উপসর্গও পাওয়া যায়নি।
প্রসঙ্গত, দামপাড়া ১ নম্বর গলিতেই গত ৩ এপ্রিল ও ৫ এপ্রিল পর্যায়ক্রমে দুজন করোনা রোগী শনাক্ত হয়। চট্টগ্রামের জন্য এটিই ছিল প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা। এরপর ১০ এপ্রিল কোতোয়ালির ফিরিঙ্গিবাজার, ১৯ এপ্রিল আকবর শাহ'র গুলপাহাড়ে এবং ১৭ এপ্রিল পাহাড়তলীর শাফলা আবাসিক এ করোনা রোগী পাওয়া যায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.