চট্টগ্রামে আইসোলেশনে থাকা আরও ১ জনের মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-৩০ , ০২:৩১ পিএম

চট্টগ্রামে আইসোলেশনে থাকা আরও ১ জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা পলাশ নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

বিষয়টি নিশ্চিত করে বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসান চৌধুরী বলেন, বুধবার রাতে একজনের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তি দক্ষিণ কাট্টলি এলাকার বাসিন্দা। তার জ্বর, সর্দিসহ করোনা উপসর্গের লক্ষণ ছিলো।