নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-৩০ , ১২:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক যুবলীগ নেতার গুদামে মজুদ করা এক হাজার ২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার ওই গুদাম সিলগালা করে দেন।
ইউএনও শুক্লা সরকার জানান, গোপন সংবাদ পেয়ে উপজেলার মদনপুর কেওঢালা এলাকায় হায়দার নিট কম্পোজিট নামে একটি শিল্পকারখানার গুদামে অভিযান চালানো হয়। সেই গুদামে এক হাজার ২০০ বস্তা চাল মজুদ অবস্থায় পাওয়া যায়। মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া ওই চাল মজুদ করেছেন বলে সংশ্লিষ্টরা জানতে পারেন।
জাবেদকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও মোবাইল ফোনে ইউএনও শুক্লা সরকারের কথা হয় তার সঙ্গে।
ইউএনও জানান, জাবেদ দাবি করেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ দেওয়ার জন্য ওই চাল রাখা হয়েছে। তাকে বলা হয়েছে, কাগজপত্র দেখিয়ে চালের বৈধতা প্রমাণ করতে হবে। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.