নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-৩০ , ১১:২২ এএম
ছবি: সিটিজেন নিউজ
আগামী তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকার, বিপনন ও পরিবহন বিধি-নিষেধ জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী রায় সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাকৃতিক প্রজননের মাধ্যমে মাছের বংশ বৃদ্ধি ও অবমুক্ত পোনার যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার লক্ষে পহেলা মে রাত ১২টার পর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত হ্রদে মাছ শিকার, হ্রদের মাছ বিপণন, পরিবহন এবং স্থানীয় বরফকল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
তিনি আরও জানান, মাছ শিকার বন্ধকালীন সময়ে কাপ্তাই হ্রদের ১৯ হাজার জেলেকে ভিজিএফ’র চাল বিতরণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ মন্ত্রণালয় বরাবর আবেদন পাঠানো হয়েছে। এছাড়াও জেলেদের জেলা প্রশাসন থেকে করোনাকালীন সময়ে ত্রাণ দেওয়া হবে। হ্রদে যারা অবৈধভাবে মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময়ের মধ্যে কেউ যদি আদেশ অমান্য করে কোনো উপায়ে হ্রদে মাছ শিকার, বিপণন এবং পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হ্রদের মাছ অবৈধ শিকারিদের হাত থেকে বাঁচাতে নৌ পুলিশ, বিজিবি এবং মৎস্য উন্নয়ন করপোরেশনের কর্তৃপক্ষ টহল জোরদার রাখবে। এছাড়া হ্রদে অবৈধ মৎস্য শিকারিদের শাস্তি প্রদানে মোবাইল কোর্ট প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.