শুক্রবার থেকে মাছ ধরবেন জেলেরা

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-৩০ , ০৯:৫৭ এএম

শুক্রবার থেকে মাছ ধরবেন জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার থেকে নদীতে মাছ ধরতে যাবেন জেলেরা।  শেষ মুহূর্তে নৌকা মেরামত, জাল সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। পাশাপাশি মাছ পরিবহণ, বিক্রি ও মজুদও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।  

এদিকে, এ বছর করোনার প্রভাবে নদীতে প্রশাসন খুব একটা নজর দিতে না পারায় অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরেছে অভিযোগ জেলেদের। আর তাই আগামী মৌসুমে ইলিশের উৎপাদন নিয়ে সংশয় রয়েছে খোদ জেলেদের মাঝে।