পজেটিভ ১৪; নমুনা পরীক্ষা ২১২ জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৯ , ১০:২৭ পিএম

পজেটিভ ১৪; নমুনা পরীক্ষা ২১২ জনের ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে পৃথক দু’টি পরীক্ষাগারে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। বুধবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় ১১৩জন ও চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ৯৯ জনের পরীক্ষা করা হলে মোট ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। 

চট্টগ্রাম বিআইটিআইডিতে ১১৩ টি নমুনা পরীক্ষা করা হলে ৪ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এরা চট্টগ্রাম শহরের কালুশাহ নগরে ১ জন, দামপাড়া পুলিশ লাইনে ১ জন ও নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে ১ জন। অন্য ১ জন ফেনী জেলার।

এছাড়া, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে নতুন করে ৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত করা হয়। এ ৯ জনের মধ্যে লক্ষীপুরের ৬ জন এবং নোয়াখালীর ৩ জন।

এদিকে আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ।

তিনি বলেন, এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হলেন ১৬ জন। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৫ জন ইতিমধ্যে মারা গেছেন।