গাজীপুর ফোর মার্ডার: গ্রেফতার আরও ৫জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৯ , ০৭:২৯ পিএম

গাজীপুর ফোর মার্ডার: গ্রেফতার আরও ৫জন ছবি: সিটিজেন নিউজ

গাজীপুরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে অনলাইন ব্রিফ্রিংয়ে র‌্যাব জানায়, ডাকাতি করতে গিয়ে চিনে ফেলায় তারা মা ও দুই মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

র‌্যাব জানায়, গাজীপুরের শ্রীপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কাজেম উদ্দিন (৫০), হানিফ (৩২), বশির (২৬), হেলাল (৩০) ও এলাহি মিয়া (৩৫)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কাজেম  উদ্দিনের ছেলে পারভেজ। যাকে এরআগে পিবিআই গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা, স্বর্ণালঙ্কার ও রক্ত মাখা পোশাক উদ্বার করা হয়। সোমবার (২৭ এপ্রিল) এই ঘটনায় জড়িত আরেক সদস্য পারভেজকে গ্রেফতার করে পিবিআই। এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৬ জন গ্রেফতার হয়েছে।