আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৯ , ০৭:১০ পিএম
ছবি: ইন্টারনেট
জম্মু কাশ্মীরে গেলো ২৪ ঘণ্টায় ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। এ নিয়ে গেলো একমাসে অঞ্চলটিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এদিকে, পুঞ্চ জেলায় পাকিস্তানি বাহিনী গোলা বর্ষণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ স্থানীয়দের।
মহামারী করোনায় স্থবির পুরো বিশ্ব। কিন্তু থামেনি কাশ্মীরের সংঘাত। উপত্যকার উত্তরাঞ্চলীয় পঞ্চ জেলার বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন কোরে রমজানেও গোলা বর্ষণ করছে পাকিস্তান। গেলো মাসে এ অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়। সশস্ত্র বাহিনীর সদস্যসহ হতাহত হন অনেকে। দু'পক্ষের সংঘাতে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
একজন বলেন, পাকিস্তান থেকে ভয়াবহ গোলা বর্ষণ চলছে। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এখানকার মানুষজন সবসময় ভয়ে থাকে। আমরা তাদের আহ্বান জানাই, গোলা বর্ষণ বন্ধ করুন। সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিন।
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী ও অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর সংঘাতও অব্যাহত রয়েছে। গেলো দু'দিনে দক্ষিণ কুলগাম ও কাজিগন্দে দু'পক্ষের লড়াই হয়। হতাহত হন বেশ কয়েকজন। ভারতীয় বাহিনীর দাবি, ওইসব এলাকা অবরুদ্ধ কোরে সশস্ত্র বাহিনী অভিযান শুরু করে। অভিযানের খবর পেয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। পাল্টা হামলায় হাতহতের ঘটনা ঘটে। গেলো আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল কোরে অঞ্চলটিকে অবরুদ্ধ কোরে ভারত। তখন থেকে সেখানে অবরুদ্ধ কাশ্মীরের বাসিন্দারা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.