খাগড়াছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৯ , ০৬:০৮ পিএম

খাগড়াছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত ছবি: সিটিজেন নিউজ

খাগড়াছড়ির দীঘিনালায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে নমুনা পরীক্ষার রির্পোটে ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে নারায়নগঞ্জ থেকে আসা ৩৫ ব্ছর বয়সী এক গার্মেন্টসকর্মী নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, নারায়নগঞ্জ ফেরত ওই ব্যক্তি কামুক্কাছড়া সরকারি প্রাইমারি স্কুলে কোয়ারান্টাইনে রয়েছেন।