করোনার ভয়ে কিম লুকিয়ে ছিলো!

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৯ , ০৫:৪২ পিএম

করোনার ভয়ে কিম লুকিয়ে ছিলো! ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারী নিয়ে গোটা বিশ্ব যখন নাস্তানাবুদ তখন রহস্য ঝড়িয়ে বেড়াচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গত দুই সপ্তাহ ধরে তিনি জনসম্মুখে না আসায় তার মৃত্যুরও গঞ্জন উঠেছে।

তবে কিম সুস্থ আছেন বলে দাবি দেশটির কর্তৃপক্ষের। ইতিমধ্যে তার একটি শুভেচ্ছা বার্তাও প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

এর আগে দক্ষিণ কোরিয়া দাবি করেছিল, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মারা গেছেন। এরপর কিম জং উনের মরদেহের ছবিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

যদিও পরবর্তী সময় দাবি করা হয়, সুস্থ আছেন কিম জং উন। এখন জানা গেল, তার দেহরক্ষী করোনা আক্রান্ত, সে কারণে তিনি লুকিয়ে রয়েছেন।