মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৪-২৯ , ০৫:৪২ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়া কৃষকদের পাশের দাঁড়িয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ ও আনোয়ারা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে ছাত্রলীগের নেতাকর্মীরাই এখন কৃষকদের ভরসা। ফোন পেলেই কৃষকের ধান কাটা, বাড়ি নেওয়া সবই করছেন এ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ জেলা ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার হাইলধর ইউনিয়নের কুনির বিলের কৃষক মোহাম্মদ দুলালের ৪০ শতক জমির ভোরে ফোন পেয়ে কেটে দিয়ে আসেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ সম্পাদক মোহাম্মদ পারভেজ। একই দিনে পাকা ধান নিয়ে বিপাকে পড়া চাতরী ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের কৃষক সরফরাজের ফোন পেয়ে তার পাঁচ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক উপ সম্পাদক মনিরুল আলম হিরু। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এ ধান কাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কৃষকদের সাথে কথা বলে জানা যায়, করোনাভাইরাসের কারণে ধান কাটার জন্য কোনও শ্রমিক পাচ্ছেন না। মাঠে পাকা ধান গুলো নষ্ট হওয়ার পথে। ধান কাটার সময় সাধারণত ৫শ’ থেকে ৬শ’ টাকা রোজে দৈনিক ভিত্তিতে শ্রমিক পাওয়া যেত। কিন্তু করোনাভাইরাসের কারণে শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই পাকা ধান নিয়ে চিন্তিত ছিলেন অনেক কৃষক। এ সংকটের কথা শুনে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন।
আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরফান আলী বলেন, ফোন পেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় কৃষকদের পাকা ধান কাটার জন্য ছুঁটে যাচ্ছেন প্রাণের সংগঠনের নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, করোনাভাইরাসের এ দুর্যোগময় মুহুর্তে মাঠের পাকা ধান কাটার শ্রমিক না পাওয়ায় সমস্যায় পড়েন ওই কৃষকেরা। ছাত্রলীগের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষুধা ও দরিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দেশের ক্রান্তিলগ্নে অসহায় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে ছাত্রলীগ।
তিনি আরও বলেন, প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের ফোন পেয়ে ছুঁটে যাচ্ছেন তারা। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠের পাকা ধান কেটে দেওয়ার আহবানও করছি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.