নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৯ , ০৩:৫৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে টিসিবির ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ উপজেলা প্রশাসন। বুধবার (২৯এপ্রিল) উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর বাজার এলাকায় আবুল কালাম স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ পণ্য উদ্ধার করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এসময় টিসিবির পণ্য অবৈধ ভাবে বাজারজাত করার অভিযোগে এক মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে রুহুল আমিন জানান,আমরা উক্ত প্রতিষ্টানে অভিযান চালিয়ে ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করি। টিসিবির পণ্য এভাবে বিক্রয় দন্ডনীয় অপরাধ।
এ ধরনের কর্মকান্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপজেলার প্রশাসনের পক্ষ হতে অভিযান অব্যাহত থাকবে।
তিনি এ ধরনের দুষ্কৃতিকারীদের সর্তক করে বলেন, যারা মনে করছেন প্রশাসন করোনা নিয়ে ব্যস্ত আর এ সুযোগে আপনারা অপকর্ম চালিয়ে যাবেন তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। প্রত্যন্ত অঞ্চলে উপজেলার প্রশাসনের বিচরণ রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.