নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৯ , ০২:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৪১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭ হাজার ১০৩ জন, মোট মারা গেছেন ১৬৩জন।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ১৫০ জনে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবার দেশে ৫৪৯ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৩ জনের মৃত্যু হয়।
দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.