বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত; অস্ত্র-ইয়াবা উদ্ধার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৯ , ০৯:৫৩ এএম

বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত; অস্ত্র-ইয়াবা উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের রামুতে গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় এঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ রশিদ ওরফে খোরশেদ (৩০)। সে কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

গোয়েন্দা পুলিশের দাবি, নিহত রশিদ একহন মাদক পাচারকারী।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক মানস বড়ুয়া সিটিজেন নিউজকে জানান, মোটরসাইকেল যোগে ইয়াবা নেয়ার পথে রামুর জোয়ারিয়ানালা এলাকায় তাকে থামতে বললে না থেমে সে ডিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা, একটা দেশীয় তৈরি এলজি ও একটি মোটর সাইকেল ও তার মরদেহ উদ্ধার করা হয়।