পজেটিভ ৬; নমুনা পরীক্ষা ১০০ জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৮ , ০৯:৫৫ পিএম

পজেটিভ ৬; নমুনা পরীক্ষা ১০০ জনের ছবি: সিটিজেন নিউজ

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৫ জন ও লক্ষীপুরে ১জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১০০ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।  চট্টগ্রাম ও লক্ষীপুর মিলে ৬ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।  এরমধ্যে চট্টগ্রাম শহ‌রের বা‌য়ে‌জি‌দে ১জন, প‌তেঙ্গা‌তে ১ জন ও দামপাড়ায় ১জন।

চট্টগ্রাম জেলার সাতকা‌নিয়া‌র ১ জন, হা‌লিশহ‌রে ১ জন এবং বিভাগীয় জেলার লক্ষ‌ীপু‌রের ১ জন।

তিনি আরও বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৭৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বিআইটিআইডিতে। তার মধ্যে এ পর্যন্ত ১০৭ জন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪। আক্রান্ত অন্যরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন।

এদিকে রোববার (২৬ এপ্রিল) বিকেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ। এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হলেন ১৫ জন।