নতুন আক্রান্ত ৫৪৯; মারা গেছেন ৩জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৮ , ০২:৪৬ পিএম

নতুন আক্রান্ত ৫৪৯; মারা গেছেন ৩জন ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৪৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন, মোট মারা গেছেন ১৫৫জন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৮জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৩৯ জন।

দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়