নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৭ , ১১:৩৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রাম শহরে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। সোমবার (২৭ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের ১১ জনের দেহে করোনা ধরা পড়েছে। এর মধ্যে ৭ জন নগরের বাসিন্দা, দুইজন সাতকানিয়ার, একজন বোয়ালখালীর ও একজন মিরসরাইয়ের বাসিন্দা। চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে একজন র্যাবের সদস্য, একজন পুলিশ সদস্য, একজন চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক।
তিনি আরও বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বিআইটিআইডিতে। তার মধ্যে এ পর্যন্ত ১০১ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬। আক্রান্ত অন্যরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন।
পজেটিভ ১১জনের বয়স ও বর্তমান অবস্থান:
র্যাব-৭ এর সদস্যে ৪৫ বছরের পুরুষ। মিরসরাইয়ের ২৩ বছরের পুরুষ। মা ও শিশু হাসপাতালের ৬৫ বছরের একজন নারী। বোয়ালখালীর ৪৮ বছরের পুরুষ। দক্ষিণ হালিশহরের ৪৮ বছরের পুরুষ। বিএমএ লিংক রোডের ৬৯ বছরের পুরুষ। দামপাড়া ৩৮ বছরের পুরুষ পুলিশ সদস্য। চমেক হাসপাতালের ৪৪ বছরের সহকারী অধ্যাপক।পাহাড়তলীর ৭০ বছরের পুরুষ। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাতকানিয়ার ৫২ ও ১৯ বছরের পুরুষ।
এদিকে রোববার (২৬ এপ্রিল) বিকেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ। এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হলেন ১৫ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.