কুয়েত থেকে ফিরল ১২৬ বাংলাদেশি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০৯:৫৯ পিএম

কুয়েত থেকে ফিরল ১২৬ বাংলাদেশি ছবি: ইন্টারনেট

কুয়েত থেকে ১২৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে ১২৫ জন পুরুষ ও একজন নারী। তারা সবাই কুয়েতের কারাগারে আটক ছিলেন। মুক্তি পেয়ে আল জাজিরা এয়ারলাইন্স যোগে আজ সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ সাংবাদিকদের জানান, যে ১২৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসেছেন তাদের মধ্যে ৪০ জনের পাসপোর্ট আছে। বাকিরা আউট পাস নিয়ে দেশে এসেছেন।

তিনি বলেন, যারা এসেছেন তারা প্রত্যেকে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন। কেউ চুরি, মাদকাসক্ত বা অন্যান্য কারণে কুয়েতের কারাগারে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজে সেটা লেখা আছে।