মুহাম্মদ মোবারক আলী
আপডেট: ২০২০-০৪-২৭ , ০৯:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত বেসরকারী কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যেগে এ সামগ্রী বিরতণ করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ,আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. অসীম কুমার নাথ, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও কোভিড-১৯ এর ফোকাল পারসন ডা. মোঃ নুরুল হায়দার, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. মোঃ আবদুর রব, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া, সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মোঃ আবু তৈয়ব, প্রধান সহকারী (প্রেষণে) সাহিদুল ইসলাম, পি এ টু সিভিল সার্জন মফিজুল আলম, স্টোর কীপার মোঃ জাহেদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তাপস রায় চৌধুরী প্রমূখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.