চট্টগ্রামে ২ কোটি টাকার ইয়াবাসহ একজন আটক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০৯:৪০ পিএম

চট্টগ্রামে ২ কোটি টাকার ইয়াবাসহ একজন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ৪০হাজার পিস ইয়াবাসহ ১জনকে আটক করে। সোমবার (২৭ এপ্রিল) সকালে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের  ( র‌্যাব-৭) একটি অভিযানিক দল। 

আটককৃতের নাম আবদুল আজিজ (৫০)। সে জেলার চন্দনাইশ থানাধীন এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে বলে জানায় র‌্যাব। 

র‌্যাবের দাবি, আটক আজিজ একজন মাদক ব্যবসায়ী। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মির্জাপুর বাইলেন মুরাদপুরস্থ এলাকায় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০হাজার পিস ইয়াবাসহ আজিজকে আটক করা হয়। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২কোটি টাকা। তাকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।