গাজীপুরে পোশাক শ্রমিকদের ভাঙচুর-সড়ক অবরোধ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০৮:০৫ পিএম

গাজীপুরে পোশাক শ্রমিকদের ভাঙচুর-সড়ক অবরোধ ছবি: ইন্টারনেট

গাজীপুরের শ্রমিকদের পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।সোমবার ভোগড়া এলাকার স্টাইলিশ গার্মেন্টস কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে।

জানা যায়, গত ৩১ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার স্টাইলিশ গার্মেন্টস কারখানাটি ১ এপ্রিল থেকে লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। অথচ কারখানাটিতে ১ এপ্রিলের পরও কিছুদিন পর্যন্ত উৎপাদন অব্যাহত ছিল। কারখানাটি কবে নাগাদ খোলা হবে তা ঘোষণা দেয়নি মালিকপক্ষ। কারখানাটি লে-অফ করার আগে ৩০ জন শ্রমিকের বেতন এবং ৮০ জন স্টাফের ৬০ শতাংশ বেতন বকেয়া ছিল। শ্রমিকরা ওই কারখানা চালু করার নির্ধারিত তারিখ ঘোষণা এবং শ্রমিক-কর্মচারীদের বেতনভাতাসহ পাওনাদি পরিশোধের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, উত্তেজিত শ্রমিকরা পাশের কয়েকটি কারখানা ভাঙচুর করেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মোটরসাইকেল ও বাইসাইকেল এবং টায়ারে অগ্নিসংযোগ করেছে।  পুলিশের সঙ্গে উত্তেজিত শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫টি কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে।পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।