খাতুনগঞ্জে পান-সুপারির গোডাউন থেকে ১২ টন আদা উদ্ধার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০৭:৪৩ পিএম

খাতুনগঞ্জে পান-সুপারির গোডাউন থেকে ১২ টন আদা উদ্ধার ছবি: ইন্টারনেট

চট্টগ্রামের পান-সুপারির গোডাউন থেকে ১২ টন আদা উদ্ধার করা হয়। সোমবার (২৬ এপ্রিল) বিকালে খাতুনগঞ্জে অভিযান চালিয়ে  এ সব আদা উদ্ধার করে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

অভিযানে বিষয়টি ধরা পড়ার পর এসব আদা কেজি প্রতি ১২০ টাকায় পাইকারদের কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন তিনি।

জান যায়, মিয়ানমার থেকে কেজি প্রতি ৮৪ টাকায় কেনা এসব আদা বিক্রি করা হচ্ছিল ২৩০-২৫০ টাকায়।