সীতাকুণ্ডে বন বিটের ঘর থেকে জবাইকৃত হরিণ উদ্ধার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০৭:২৩ পিএম

সীতাকুণ্ডে বন বিটের ঘর থেকে জবাইকৃত হরিণ উদ্ধার ছবি: ইন্টারনেট

সীতাকুণ্ডের সোনাইছড়িতে বন বিটের ঘর থেকে জবাইকৃত একটি মায়া হরিণ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে শীতলপুর এলাকায় পরিত্যাক্ত ঘর থেকে হরিণটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এস.আই মোঃ রফিক  জানান,পাহাড়ে শিকারীরা হরিণটি হত্যা করেছে। জবাইকৃত হরিণটি বিট কর্মকর্তা উদ্ধার করেছে। পরিত্যাক্ত রুমটিতে হরিণটি জবাই ও চামড়া চড়ানোর আলামত হিসেবে কয়েকটি ছুরি,কলাপাতা এবং রক্ত পাওয়া যায়। 

এব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নূর সিদ্দিকী বলেন,  লকডাউনের কারণে সব কিছু বন্ধ থাকায় ময়নাতদন্তও করা সম্ভব নয় বলে স্থানীয় প্রশাসনকে জানিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে।