আগুনে পুড়ল থানছি বাজারের ৩শ’ দোকান

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০৪:২৯ পিএম

আগুনে পুড়ল থানছি বাজারের ৩শ’ দোকান ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাসে দেশব্যাপী লকডাউনের মধ্যেই আজ সোমবার (২৭ এপ্রিল) ভোরে বান্দরবানের থানছি বাজার ভস্মীভূত হয়ে গেছে। পুড়ে গেছে প্রায় ৩০০ দোকান।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ করে বাজারে আগুন জ্বলে উঠে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাজারে। এতে থান‌চি বাজা‌রের মু‌দি দোকান, ক‌ম্পিউটা‌রের দোকানসহ তিন শতা‌ধিক দোকান এবং আশপাশের কয়েক‌টি বসতবা‌ড়ি  পুড়ে যায়। পরে পু‌লিশ, সেনাবা‌হিনী, বান্দরবানের ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নে। থান‌চি স্কুলের সামনের এক‌টি দোকানের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।

প্রাথ‌মিকভাবে অগ্নিক‌াণ্ডের কারণ, কয়‌টি ‌দোকান ও বসতবা‌ড়ি পুড়েছে এবং ক্ষ‌তির প‌রিমাণ এখনও বলা যাচ্ছে না বলে জানায় ফায়ার সা‌র্ভি‌স।