নতুন আক্রান্ত ৪৯৭; মারা গেছেন ৭জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০২:৩৭ পিএম

নতুন আক্রান্ত ৪৯৭; মারা গেছেন ৭জন ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৯৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪৫৫ জন, মোট মারা গেছেন ১৫২জন।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।