নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০২:৩৩ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফাইল
আমরা প্রত্যেক জেলায় একটা হাসপাতালে আইসিইউয়ের ব্যবস্থা করব। এছাড়া করোনার চিকিৎসায় দুই হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৭ এপ্রিল) রাজশাহী বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আইসিইউ সংকটের কথা তুলে ধরলে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমি জানি আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে, স্বাস্থ্যকর্মী থেকে, আমাদের প্রশাসন, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের বিজিবি, আনসার-ভিডিপি সকলেই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষও এগিয়ে আসছে। এটা একটা বড় জিনিস যে দুঃসময়ে সবাই একসঙ্গে কাজ করা। কীভাবে করোনামুক্ত রেখে আমরা অর্থনীতির চাকাকে সচল রাখব সেটাই বড় কথা।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স শুরু হয়। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ বাহিনী, সিভিল সার্জন, নার্স, রাজনৈতিক ব্যক্তি, সেনাসদস্য, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে মতবিনিময় করছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.