খুলশীতে চোরাই রিকশাসহ ৫ মামলার আসামি গ্রেফতার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০২:১০ পিএম

খুলশীতে চোরাই রিকশাসহ ৫ মামলার আসামি গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১৮ টি চোরাই রিকশাসহ ২জনকে আটক করে। সোমবার (২৭ এপ্রিল) সকালে পাহাড়তলী পুলিশ বিট এর পিছনে একটি রিক্সা গ্যারেজ থেকে তাদের আটক করা হয়। এ সময় অন্যান্য রিকশার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে খুলশী থানা পুলিশ।

আটককৃতরা হলো- জয়নাল আবেদীন (৫৫) ও আবুল হোসেন (৫০)।

পুলিশের দাবি, আটক জয়নাল আবেদীনের বিরুদ্ধে বিভিন্ন থানা ৫টি মামলা রয়েছে। তারা বিভিন্ন এলাকা হতে রিকশা চুরি করে বিক্রি করে।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)প্রনব চৌধুরী জানান, আটককৃত  ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিজ্ঞ আদালতে সোপর্দ করার পর ৫ দিনের রিমান্ডের আবেদন প্রেরণ করা হবে।