প‌জে‌টিভ ১০; নমুনা পরীক্ষা ১০১ জ‌নের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৬ , ১০:০৯ পিএম

প‌জে‌টিভ ১০; নমুনা পরীক্ষা ১০১ জ‌নের ছবি: সিটিজেন নিউজ

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। রবিবার (২৬ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের ১০ জনের দেহে করোনা ধরা পড়েছে।  তাদের মধ্যে সাতকানিয়ার ৬জন, দামপাড়ার ১জন ও ৩জন ভিন্ন জেলার।

তিনি আরও বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বিআইটিআইডিতে। তার মধ্যে এ পর্যন্ত ৯১ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩। আক্রান্ত অন্যরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন।

এর আগে গত শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও ২জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের অফিসার জামাল মোস্তফা। এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হলেন ১২জন