নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৬ , ০৮:৪০ পিএম
ছবি: ইন্টারনেট
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ৫৩ বস্তা চাল জব্দ করা হয়। তবে, ঘটনার পর পর ঘটনাস্থল থেকে পালিয়েছে ওই ইউনিয়নের চেয়ারম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।
জানা যায়, বছরে চারবার মৎস্য ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। তালিকা অনুযায়ী কুচাইপট্টি ইউনিয়নে ৬৯২ জন জেলে রয়েছেন। রোববার (২৬ এপ্রিল) ইউনিয়ন পরিষদ ভবন থেকে ওইসব জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেয়ার নিয়ম রয়েছে।
কিন্তু জেলেদের বাদ দিয়ে অন্যদের মাঝে চাল বিতরণ হচ্ছে এবং পরিমাপে কম দেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা। ঘটনার সত্যতা পাওয়া গেলে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোফাচ্ছের বেপারিকে আটক করা হয়। এছাড়া, কম দেয়ার কারণে ৫৩ বস্তা চাল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কুচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কুচাইপট্টি ইউনিয়নে জেলেদের মাঝে মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বলে এর সত্যতা মেলে। ৪০ কেজির পরিবর্তে ৩৪ কেজি করে চাল দেয়া হচ্ছে এবং জেলেদের বাদ দিয়ে অন্যদের দেয়া হচ্ছে তারও প্রমাণ মেলে। এ ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.