নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৬ , ০৮:৩২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ট্রাকভর্তি ভিজিএফ এর ৫৭০ বস্তা চাল গোডাউনে নেয়ার পথে লুট করে নিয়ে গেছে স্থানীয় জনতা। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ এসে কিছু চাল উদ্ধার করেছে।
জানা গেছে জকিগঞ্জের তিন ইউনিয়নের ডিলারেরা ভিজিএফ-এর ১৭ মেট্রিক টন চাল ১০ টাকা দামে বিক্রি করার জন্য সকালে কালীগঞ্জ বাজারে তাদের গোডাউনে নিয়ে আসার জন্য রওয়া দেয়। সকাল সাড়ে ১০টার দিকে বাজারে প্রবেশের পর স্থানীয় কিছু মানুষ ট্রাকভর্তি চাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে কালীগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওসি এলএসডি আব্দুল করিম গণমাধ্যমকে জানান, সিলেটের মেঘনা রাইসমিল থেকে ডিলারের গোডাউনে পৌঁছে দেয়ার পথেই কিছু লোক এসে চাল লুট করে নিয়ে যায়। এখানে ডিলার দ্বারা চুরি কিংবা আত্মসাতের সুযোগই নেই। খবর পেয়ে তিনি এগিয়ে গেলে চাল লুটকারীরা তাকেও লাঞ্ছিত করে বলে জানান ওসি এলএসডি আব্দুল করিম।
ইউএনও বিজন কুমার কুমার সিংহ গণমাধ্যমকে জানান, ‘যে চাল লুট হয়েছে তার কাগজপত্র ঠিক আছে। তবুও বিষয়টি তদন্ত করবে পুলিশ। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.