বাঁশখালীতে বোরো ধানের বাম্পার ফলন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৬ , ০৬:৫৭ পিএম

বাঁশখালীতে বোরো ধানের বাম্পার ফলন ছবি: ইন্টারনেট

বাঁশখালীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা য়ায়, বোরো ধানে বিলের পর বিল ছেয়ে গেছে। যতদূর চোখ যায় শুধু সোনালি ধানের শীষ। মাঝেমধ্যে চোখে পড়ে আধা পাঁকা ধানের শীষের সমারোহ। কাঙ্খিত ফসল ঘরে তোলার আশায় বুক বেঁধেছেন চাষীরা।

এবছর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে। কিন্তু গত কয়েক দিন যাবত বৃষ্টি হওয়ার কারণে দুঃশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। সঠিক সময়ে ধান কাটতে না পারলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন তারা।

বাঁশখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাঁশখালীতে চলতি বোরো মৌসুমে হাইব্রিড ধানের চাষ হয়েছে ২ হাজার ৫৫০ হেক্টর এবং উফশী ধানের চাষ হয়েছে ৭ হাজার ২০০ হেক্টর। ৩৭৭ বর্গকিলোমিটার আয়তনের বাঁশখালী উপজেলায় সর্বমোট ৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

এবছর পুরো উপজেলায় ৫৮ হাজার মেট্রিক টন বোরোর ফলন হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এই করোনা ভাইরাসের মহামারীতেও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আবাদ কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন।