ফটিকছড়িতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৬ , ০৬:৫১ পিএম

ফটিকছড়িতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

ফটিকছড়িতে নিখোঁজের ৪০মিনিট পর দিহান (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং কালু বাপের একটি গরুর ঘর থেকে নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় এ শিশুর লাশ উদ্ধার হয়।

নিহত দিহান পাইন্দং কালু বাপের বাড়ীর দিদারুল আলমের ছেলে।

 দিহানের পরিবার জানান, সকাল ১১ টার দিকে খেলতে বাড়ির উঠানে বের হলে সকলের অগোচরে সে নিখোঁজ হয়। পরিবারের সবাই তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর পাশের একটি গরুর ঘরে নাড়িভুড়ি বের করা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

 ফটিকছড়ি থানার তদন্ত অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ঘটনার তদন্ত চলছে। কারা, কেন শিশুটিকে হত্যা করলো তা দ্রুত খুঁজে বের করে হত্যকারীকে গ্রেফতার করাই এখন আমাদের মূল লক্ষ্য।