সিলেট ছাড়লেন আরও ১০১ ব্রিটিশ নাগরিক

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৬ , ০৩:২২ পিএম

সিলেট ছাড়লেন আরও ১০১ ব্রিটিশ নাগরিক ছবি: ইন্টারনেট

করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সিলেটে আটকে পড়া আরও ১০১ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট ছেড়েছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বিশেষ ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, যুক্তরাজ্যের ১০১ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোববারই তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এরআগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬জন ও ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জনসহ সর্বমোট ৪২৪ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশে সিলেট ছেড়েছিলেন।