নতুন শনাক্ত ৪১৮; মারা গেছেন ৫জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৬ , ০২:৪৪ পিএম

নতুন শনাক্ত ৪১৮; মারা গেছেন ৫জন ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪১৬ জন, মোট মারা গেছেন ১৪৫ জন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪৭৩ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪১৮ জনের। করোনায় নতুন করে মারা গেছেন আরও ৫ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে। মৃত ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের মধ্যে ৩ জন ৫১-৬০ বছর বয়সী একজন ১০ বছরের নিচে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৯ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।