নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৬ , ১২:৩০ পিএম
ছবি: ইন্টারনেট
হাওর অঞ্চলে ইতোমধ্যে ৪৪ শতাংশ ধান কাটা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। শনিবার এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলা থেকে শ্রমিকেরা এসেছেন। শ্রমিকের পাশাপাশি হাওর এলাকায় ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার ও রিপার ব্যবহৃত হচ্ছে। এসব যন্ত্রপাতি দিয়ে পুরোদমে ধান কাটা চলছে। ব্রি ২৮ জাতের ধান আগে পাকে, এটি কাটা প্রায় শেষ হয়েছে। ব্রি-২৯ জাতের ধান এখনো পাকেনি, আরও সাত-আট দিন সময় লাগবে। অস্বাভাবিক বৃষ্টিপাত বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, আমরা আশাবাদী যে হাওরের কৃষকেরা আগামী ১০ দিনের মধ্যে সময়মতো ধান ঘরে তুলতে পারবেন।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.