রংপু‌রে ট্রাকচাপায় নিহত তিনজন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৬ , ১০:০২ এএম

রংপু‌রে ট্রাকচাপায় নিহত তিনজন ছবি: ইন্টারনেট

রংপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে পাগলাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

স্থানীয়রা জানায়, সকাল সাতটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ জেলা থেকে দুইটি অটোরিকশায় করে কয়েকজন যাত্রী রংপুরের দিকে যাচ্ছিল। এসময় অটোরিকশাগুলো পাগলাপীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল জানান, এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন । তাদের উদ্ধার করে রমেক হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও অংশ নেয়। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালাতক রয়েছে বলে জানান  পুলিশের ওই কর্মকর্তা।