`ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের আহ্বান'

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৬ , ০৯:৩৪ এএম

`ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের আহ্বান' ছবি: ইন্টারনেট

ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। শনিবার ( ২৫এপ্রিল) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে সরকার, মালিক, শ্রমিক ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৬৪তম সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

টিসিসির সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশগ্রহণ করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে কোনও শ্রমিককে ছাঁটাই করা যাবে না। কোনও কারখানা লে-অফ করা যাবে না। অর্থনীতির গতি সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মালিকরা কারখানা চালু করতে চাইলে অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্য বিধিমালা প্রতিপালন করতে হবে।’