আনোয়ারায় নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার

 মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৪-২৫ , ০৫:২৭ পিএম

আনোয়ারায় নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার ছবি: ইন্টারনেট

চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের তিনদিন পর ছখিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে চাতরী ইউনিয়নের বদু তালুকদার বাড়ি এলাকার নিজ ঘরের পাশে পরিত্যাগ জায়গা থেকে লাশটি উদ্ধার করে তার স্বজনেরা।

স্থানীয়রা জানান, একই এলাকার মৃত মো. নুরুচ্ছফার স্ত্রী ছখিনা খাতুন গত বুধবার (২২ এপ্রিল) রাতে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। আসতে দেরী হওয়ায় প্রতিবেশী, আত্মীয় স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে আনোয়ারা থানায় নিখোঁজের ডায়েরী করে ছেলে আজাদুল হক। অনেক খোঁজাখুঁজির পরে কবিরাজি হাটে বাড়ি পাশে একটি পরিত্যাগ গোবরের স্তুপ্ত থেকে তার লাশ উদ্ধার করে তারা।

আনোয়ারা থানার অফিসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ সিটিজেন নিুজকে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।