মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৪-২৫ , ০৩:৩৭ পিএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রামের কর্ণফুলীতে সালিশি বৈঠক চলাকালে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম দোভাষ (২১) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চরলক্ষ্যা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পারভেজ নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিমের ঘর থেকে ফ্যান, মোটর, অলংকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়। শুক্রবার রাতে এসব চোরাই মাল পাশের ঘরের মোহাম্মদ কায়সারের ঘর থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে শনিবার সকালে সামাজিকভাবে একটি সালিশি বৈঠক বসে। ওই বৈঠকেই খুন করা হয় আরিফকে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল হোসেন সিটিজেন নিউজকে জানান, এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করার চেষ্টা করছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.